
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: মাদক ব্যবসা, মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ। মাদকসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করতে থানার সামনে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’।
সাধারণ মানুষ নাম প্রকাশ না করে বা নিরাপদে এ বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নাম-ঠিকানা ও তথ্য লিখিতভাবে দিতে পারছেন।
জানা গেছে, গত মঙ্গলবার থানায় এ বক্স স্থাপন করা হয়। এখন থেকে উপজেলার যেকোনো ব্যক্তি নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে মাদক সংক্রান্ত তথ্য লিখে এই বক্সে জমা দিতে পারবেন।
তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে জানিয়েছে থানা পুলিশ। পরিচয় প্রকাশের ঝুঁকি ছাড়াই মাদক সংশ্লিষ্টদের তথ্য পুলিশকে জানানোর সুযোগ
থাকায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে।
মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বানে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।
সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে।
তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক