
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ (শনিবার ১৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল নতুন টার্মিনাল অফিসে নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে মৃত ৪ শ্রমিকদের পরিবারের মাঝে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মৃত শ্রমিকরা হলেন তরিকুল ইসলাম, শিহাব বিশ্বাস, মিজানুর রহমান ভিকু, সাধন বিশ্বাস। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের শ্রমিক নেতা ও নড়াইল বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রধান কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম।
এই সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সভাপতি জেলাতে হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস ফরিদ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকতুল হোসেন,সাধারণ সম্পাদক মোল্লা মোতাহার হোসেন,শ্রমিক নেতা মোঃ কামরুল ইসলাম,মোঃ আব্দুর রশিদসহ সাবেক বর্তমান শ্রমিক নেতা বৃন্দ।
বক্তারা জানান শ্রমিক ইউনিয়নের নীতিমালা অনুযায়ী মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা বিতরণ করা হয় প্রতিবছর ১লা মে।
কিন্তু মৃত চারজন পরিবারের আর্থিক সমস্যার কথা চিন্তা করে ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে আজ। বাকি ১০ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা পহেলা মে বিতরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক