
সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজতে নেওয়ার পর কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় জনমনে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে।
ঘটনার জেরে সোমবার রাতে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার প্রত্যাহার এবং ওই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক