
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধূ রাজনা বেগমের মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক দুই আসামিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন রাজনা বেগমের স্বামী মো. আনোয়ার মিয়া (৪৫) ও দ্বিতীয় স্ত্রী তামান্না বেগম ওরফে হাবিবা।
পুলিশ জানায়, কমলগঞ্জ থানার মামলা নম্বর-১৬, তারিখ ২৯ মে ২০২৬। মামলাটি দন্ডবিধির ৩০৬ ধারায় করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রুহুল আমীন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়,২৫ বছর আগে রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়ার বিয়ে হয়। তাঁদের চার মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রায় তিন মাস আগে আনোয়ার মিয়া তামান্না বেগম ওরফে হাবিবাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এরপর পারিবারিক বিরোধের পাশাপাশি রাজনা বেগমের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় বলে মামলার বাদী অভিযোগ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ মে দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় আনোয়ার ও হাবিবা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলে পরে তা মীমাংসা করা হয়। এর পরদিন ২৫ মে বিকেলে জগন্নাথপুরে স্বামীর বাড়িতে রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়া ও তামান্না বেগমের আবারও কথা কাটাকাটির একপর্যায়ে রাজনা বেগম বিষপান করে অসুস্থ হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে রাজনা বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় রাজনা বেগমের ভাই মো. মুক্তার মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রুহুল আমীন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...