
জীবনযুদ্ধে বেঁচে থাকার এক আকুল আর্জি নিয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী তরুন সিয়াম। পেশায় একজন সাধারণ সিকিউরিটি গার্ড সিয়াম বর্তমানে ঢাকার একটি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করেই তার স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কজনিত গুরুতর জটিলতা দেখা দেয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। সীয়াম অবিবাহিত।
সিয়ামের জন্মস্থান যশোরের কোতয়ালী থানার ঘোপ (নওয়াপাড়া রোড, গরীব শাহ প্রাইভেট হাসপাতাল সংলগ্ন)। তিনি বর্তমানে বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীপুর এলাকার ৫নং গেট (বেনাপোল বন্দর সংলগ্ন) এলাকায় বসবাস করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও দিন এনে দিন খাওয়া সিয়ামের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া এখন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তার চিকিৎসার পেছনে ইতোমধ্যেই যে অর্থ প্রয়োজন, তা পরিবারের স্বজনদের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীদের কাছে চিকিৎসার সুবিধার্থে ও স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় সকল কাগজপত্র, চিকিৎসকের পরামর্শপত্র, প্রেসক্রিপশন, চিকিৎসার আনুমানিক খরচের বিবরণ এবং সিয়ামের শারীরিক অবস্থার ভিডিও শেয়ার করতে তারা প্রস্তুত আছেন।
একজন সাধারণ তরুণের এই অকাল জীবনঝুঁকি থেকে রক্ষা করতে সকল হৃদয়বান, বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের প্রতি আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার। আপনাদের সামান্য সহযোগিতাই হয়তো ফুটফুটে এই জীবনটিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।
সহযোগিতা পাঠাতে ও যোগাযোগের ঠিকানা:
বিকাশ / নগদ (পার্সোনাল): 01871444158
যোগাযোগের মোবাইল নাম্বার: 01615-184155।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু