• দেশজুড়ে প্রধান সংবাদ
  • এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: কোম্পানীগঞ্জের বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন (এফ এ এফ) মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর নবী খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।

​এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মুফতি হাফিজ উল্লাহ এবং সহকারী প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার।

​সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যকার নিবিড় যোগাযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে উপস্থিত অভিভাবকদের সাথে উন্মুক্ত মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর