সরাইলে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ।। আহত-২০ জন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়ার): সরাইল উপজেলা সদরে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার স্বল্প নোয়াগাঁও নতুন হাবলি গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।স্থানীয়রা জানায়, বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় হাবলি পাড়ার লামিন।

খেলা দেখার সময় স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সঙ্গে লামিনের কথাকাটাকাটি ও ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে শুভ হাবলি পাড়া গ্রামের লামিনকে মারধর করে।

এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতে আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া- পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানার পুলিশ কয়েকবার দফায় দফায় চেষ্টা করেও সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য লিখুন

আরও খবর