রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজ ও উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিই পারে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের উদ্ভাবনী খাত পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার প্রযুক্তি ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে উঠতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন মেগা প্রজেক্টের নামে লুটপাট চালানো হয়েছিল বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্টরা। তবে বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এখন সঠিক ট্র্যাকে ফিরে এসেছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্টার্টআপ কোম্পানি তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। প্রধানমন্ত্রী প্রতিটি স্টলের কার্যকারিতা ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
এই মেলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম আরও বেশি কর্মমুখী ও আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত