আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজার। চা-বাগান, পাহাড়-টিলা, বন, হাওর, ঝরনা ও লেকের সমন্বয়ে গড়ে ওঠা এ জেলার পর্যটন সম্ভাবনা দেশজুড়ে পরিচিত। কিন্তুুু দুঃখ জনক হলে ও সত্যিযে মৌলভীবাজার জেলাকে পর্যটন এলাকা ঘোষণা করা হলে ও দীর্ঘ ১৮ বছরেও এর কোনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত করা হয়নি।
চা-বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও হামহাম জলপ্রপাত, বড়লেখার মাধবকন্ড জলপপ্রাত এবং হাকালুকি হাওরসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে সারা বছরই পর্যটকদের আনাগোনা রয়েছে। তবে বিপুল সম্ভাবনার বিপরীতে নানা অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকটে জেলার পর্যটন খাত কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না।
জানা গেছে, ২০০৮ সালে জেলাটিকে ‘পর্যটন জেলা’ হিসেবে ঘোষণা করা হলেও দীর্ঘ ১৮ বছরেও এর কোনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত করা হয়নি। এছাড়া ২০০৯ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও দীর্ঘ ১৭ বছর ধরে তা আলোর মুখ দেখেনি।
এমনকি ২০১৭ সালে পর্যটনশিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে একটি কর্মকৌশল (অ্যাকশন প¬্যান) প্রণয়ন করা হলেও পপ্রয় এক দশকেও তা বাস্তবায়িত হয়নি,পরিকল্পনাটি কেবল ফাইল বন্দিই রয়ে গেছে।
এদিকে পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়নে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম থাকলেও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে।
পর্যটন স্পটগুলোকে আলাদাভাবে উন্নয়ন না করে একটি সমন্বিত পর্যটন সার্কিটের আওতায় আনার দাবি তাদের।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত