জয়পুরহাটের ক্ষেতলালে স্বামীর ঘর থেকে মিতু আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিতু একই গ্রামের দুলু মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে একই গ্রামের শুভ (১৯) এর সঙ্গে ভালোবেসে বিয়ে হয় তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শুভ বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে মিতুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
স্থানীয় কয়েকজনের দাবি, শুভ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ থেকে মিতু আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁদের ধারণা। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত