বর্ণাঢ্য আয়োজনে সরাইলে বিএনপি-৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সরাইল আঞ্চলিক সড়কের পাশে মানোয়ারা হাসপাতালের সংলগ্ন পথ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিএনপির সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপি সহ- সভাপতি মো. আজমল হোসেন ছোটন। মো. মাহন মিয়া।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মেহদী হাসান পলাশ। উপজেলা ওলামা দলের মাও. অলিউল্লাহ। উপজেলা জাসসের সভাপতি মো. রিপন ঠাকুর।সদর ইউপি বিএনপি সভাপতি মো. কাজল মিয়া। সাধারণ সম্পাদক মো.জাকারিয়া।

উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান,যুগ্ম আহবায়ক নুর আলম মাস্টার,শাহবাজপুর ইউপি যুবদলের সভাপতি মো.শাহিন আলম। মো.নুর উদ্দিন, উপজেলা ছাত্রদলের মো. নাজমুল হোসেন নাজ।

মো.টিটু মিয়া,মো.এনামুল হক,মো.জুয়েল মিয়াসহবিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মানোয়ারা হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা বলেন,দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

বিএনপির অপর নাম একটি জন কল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

মন্তব্য লিখুন

আরও খবর