‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত