
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী:নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুল হক মুন্না (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেনবাগ থানাধীন ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেনবাগ রাস্তার মাথা চৌমুহনী-ফেনী সড়কের উত্তর পাশে বিসমিল্লাহ অটো সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক এমদাদুল হক মুন্না সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর (আমির ইসলাম কোম্পানির বাড়ি) এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
অভিযানকালে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু