জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাসাস নেতা লিয়াকত আলী, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, মাসুদুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, যুবদলের পক্ষে আসাদুজ্জামান দুলাল এবং ছাত্রদলের পক্ষে অনন্ত হীরা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। তাঁরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের নেতা-কর্মীদের ঐক্য, সাংগঠনিক দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করার দিন। তাঁরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত