
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর, নির্যাতন এবং ভাড়া বাসা থেকে স্ত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মুন্নি আক্তার (২৮) নামে এক নারী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
মুন্নি আক্তার জানান, তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে নবীনগরের সাতমোড়া ইউনিয়নের কাজেল্লা গ্রামের মোহাম্মদ আবু ইউসুফ রায়হানের সঙ্গে তাঁর পরিচয় হয়।
একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৫ জানুয়ারি কাজী অফিসের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।
তিনি দাবি করেন, বিয়ের পর তাঁরা প্রায় এক বছর ছয় মাস ঢাকায় এবং গত প্রায় তিন মাস ধরে নবীনগর সরকারি কলেজ রোডের ‘বেলজিয়াম হাউজ’ নামের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
মুন্নির অভিযোগ, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন, তাঁর স্বামীর একাধিক স্ত্রী রয়েছে। এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করা হতো। একই সঙ্গে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর চাপে কয়েক দফায় বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ এবং আসবাবপত্র কেনার জন্য অর্থ দেন। টাকা দেওয়ার পর কয়েক দিন ভালো আচরণ করা হলেও পরে আবারও টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য চাপ দেওয়া হতো। দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।
মুন্নি আক্তার বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর স্বামী আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন।
এতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। এ সময় বাসার কেয়ারটেকারকেও বিষয়টি জানানো হলে তিনিও তাঁকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, গত তিন দিন ধরে বাসায় তালা লাগানো থাকায় তিনি সেখানে প্রবেশ করতে পারছেন না। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় পড়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আবু ইউসুফ রায়হানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ওই নারীকে বিয়ে করার কথা অস্বীকার করেন।
তিনি অভিযোগকারী নারীকে তাঁর কাজের মেয়ে হিসেবে পরিচয় দেন এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা