আজ জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন। বিশেষ এই দিনটি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে উদ্যাপনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই কাটাতে হচ্ছে তাঁকে। জমকালো কোনো আয়োজন না থাকলেও পরিবারকে কেন্দ্র করেই কাটবে তাঁর জন্মদিনের প্রতিটি মুহূর্ত।
অতীত ও বর্তমান জীবন নিয়ে পপি গণমাধ্যমকে জানান, চলচ্চিত্রে নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও দর্শক হৃদয়ে তাঁর আসন এখনো অক্ষুণ্ণ রয়েছে। পরিবারকে সময় দেওয়ার মাঝেই তিনি এখন জীবনের আসল আনন্দ খুঁজে পান। স্বামী ও সন্তানকে ঘিরেই তাঁর বর্তমান দৈনন্দিন জীবন আবর্তিত হয়।
চলচ্চিত্র অঙ্গনের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী এই তারকা দীর্ঘ সময় ধরে পর্দার অন্তরালে রয়েছেন। তবে তাঁর ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
পপিও তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ ও সুন্দরভাবে পরিবারকে নিয়ে জীবনযাপন করতে পারেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত