
সকালের শুরু এক কাপ গরম কফি কিংবা চা দিয়ে—অনেকেরই এমন অভ্যাস রয়েছে। তবে চা-কফি খুব গরম অবস্থায় পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
নতুন এক বৃহৎ গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি সাধারণ ধরনের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।
যুক্তরাজ্যের গবেষকদের পরিচালিত সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অতিরিক্ত মাত্রায় উষ্ণ পানীয় গ্রহণ করেন, তাদের খাদ্যনালির কোষে নেতিবাচক প্রভাব পড়ে।
অতিরিক্ত তাপমাত্রার কারণে খাদ্যনালির ভেতরের সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করে। চিকিৎসকরা তাই চা বা কফি একটু ঠান্ডা করে পান করার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসে একটু সর্তকতা অবলম্বন করলেই এ ধরনের বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।
তাই গরম পানীয় পানের আগে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে কি না, সেদিকে নজর দেওয়া উচিত। স্বাস্থ্য সচেতনতাই পারে এ ধরনের প্রাণঘাতী রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...