
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল (৪৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন শিক্ষক দীপক চন্দ্র শীল। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুর ছোবলে তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক মৃত্যুতে কাউখালী উপজেলার শিক্ষক সমাজসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মশা নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে অবহেলার কোনো সুযোগ নেই; সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা