আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্রবার(০৪ সেপ্টেম্বর) মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সকাল ১০টা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দুপুর সাড়ে ১১টায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম।
অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে চলিত বছর ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত