আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পর্যটন দিবস। ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম।
‘ট্যুরিজম কমলগঞ্জ-এর উদ্যোগে এবং বিশ্ব পর্যটন দিবস উদযাপন কমিটির আয়োজনে বের হওয়া শোভাযাত্রাটি লাউয়াছড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘ট্যুরিজম কমলগঞ্জ-এর আহ্বায়ক শাব্বির এলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব নির্মল এস পলাশ।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস সহ অতিথিরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত