আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হওয়ার ২৭ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়া টমটম চালক খিষ্ট্রান ধর্মাবল্মী ১ সন্তানের জনক প্রিতম এরিক (পিতু) উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।
দিত্বীয় দিনের মতো ১৪ সেপ্টেম্বর সকাল থেকে ঘটনাস্থল পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরী দলের সদস্য ও স্থানীয় বাসিন্ধারা অনুসন্ধান করতে থাকে।
এরিমধ্যে দুপুর সাড়ে ১২টায় খবর আসে যে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দুরে কুমড়াকাপন এলাকায় ধলাই রেলওয়ে ব্রীজের নিকট লাশ ভেসে যেতে স্থানীয় কয়েকজন যুবক লাশটি ধলাই নদীর পানি থেকে নদীর তীরে তোলেন।
তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি লাইভ প্রকাশের পর প্রিতমের আতœীয়-স্বজনরা (প্রিতমের)লাশ সনাক্ত করেন। এসময় নদীর তীরে উৎসুখ জনতার ভীড় লক্ষ্য করা যায়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে সিলেট থেকে আসা ডুবুরী দলের সদস্যরা দিত্বীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালানোর সময় রেলওয়ে ব্রীজের নিকট তার লাশ ভেষে উঠেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, নিখোঁজের দিত্বীয় দিনে রেলওয়ে ব্রীজের নিকট টমটম চালকের লাশ ভেসে উঠেছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে,১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে নিজের টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও চালক নিখোঁজ ছিল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত