কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট দিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানের প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ.জে.এম.রফিউল রানার সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সদস্য দুরুদ আহমেদ,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খাঁন, সদস্য আব্দুল হোসেন, রামভজন কৈরি, লক্ষী কান্ত সিংহ,জীবাধন কৈরি, আলিক মিয়া, শাহানা আফরিন, উসমান আলী,সালিক আহমেদ শাকিল প্রমূখ।

মন্তব্য লিখুন