এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
সংগৃহীত ছবি।

স্বর্ণের লক্ষ্যে চোখ রেখে ভারতবধের সুনির্দিষ্ট ছক কষেই আসন্ন এশিয়ান গেমসের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া মহাদেশের এই মর্যাদাপূর্ণ ক্রীড়াযজ্ঞে নিজেদের সেরাটা মেলে ধরতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

টাইগার অধিনায়ক লিটনও দল নিয়ে অত্যন্ত সিরিয়াস, মিরপুরের হোম অব ক্রিকেটে বিশেষ ম্যাচ সিনারিও বানিয়ে আঁকা হচ্ছে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে বধ করার সুদূর প্রসারী পরিকল্পনা।

এশিয়ান গেমসের এই হাইভোল্ডেজ আসরে কাঙ্ক্ষিত সাফল্য পেতে এবং দেশের জন্য স্বর্ণপদক নিশ্চিত করতে কোনো ঘাটতি রাখতে নারাজ টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল উন্নতির ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে।

কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বিশেষ করে পরাশক্তিদের বিপক্ষে স্নায়ুচাপ ধরে রেখে কীভাবে জয় ছিনিয়ে আনতে হবে, সেই পাঠই দেওয়া হচ্ছে নিবিড় অনুশীলনে।

উল্লেখ্য, দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে অতীতে বিভিন্ন সরকার নানা উদ্যোগ নিলেও, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়া ফেডারেশনগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

অন্যদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের খপ্পরে পড়ে দেশের তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদরা অতীতে বহুবার বঞ্চিত হয়েছেন।

তবে বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে দেশের খেলাধুলা নতুন এক প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এবং ক্রীড়াবিদরা কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কেবল নিজেদের নৈপুণ্যের ওপর ভর করে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

মন্তব্য লিখুন

আরও খবর