
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল এবং বাতানিয়া
গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ওসি আবদুর রহিম সরকারের বিরুদ্ধে।
এ অভিযোগের পর তাকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
আমার মতো আর কাউকে সন্তান হারাতে না হয়:...
আমার মতো আর কাউকে সন্তান হারাতে...
অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
দেশে আনা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি
দেশে আনা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি
অপ্রতিম হত্যা মামলায় ৪ আসামির দায় স্বীকার
অপ্রতিম হত্যা মামলায় ৪ আসামির দায়...
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি