হাতীবান্ধায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সংগৃহীত ছবি।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায়। নিহত তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং স্থানীয় কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে তিথির ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে নিবিড় তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর