শ্রীবরদীতে কালোবাজারে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- কালের বিবর্তন।

শেরপুরের শ্রীবরদীতে কালোবাজারে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার আটক ও জরিমানা করা হয়।

জানা গেছে, রোববার বিকালে দুইটি ভ্যানগাড়িতে ১৭ বস্ত সরকারি সার কালোবাজারে বিক্রি করে মেসার্স রোকসানা এন্টার প্রাইজের মালিক মো. মাজহারুল ইসলাম ও ১টি ভ্যানগাড়িতে ৭ বস্তা সরকারি সার বিক্রি করে মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ শ্রী সেতু সাহা।

পরে সারগুলো ভেলুয়া ইউনিয়নের শিমুলচড়া এলাকায় পৌছলে এলাকাবাসী আটক করে। স্থানীয়রা উপজেলা কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে সংবাদ দিলে সারগুলো আটক করে ভ্রাম্যমান্য আদালতের অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স রোকনাসা এন্টার প্রাইজের মালিক মো. মাজহারুল ইসলামকে ১০ হাজার ও মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজের মালিক শ্রী সেতু সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো:.হাসিব উল আহসান।

মন্তব্য লিখুন

আরও খবর