
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর বিওপি কর্তৃক পরিচালিত এক সফল অভিযানে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আসামী- মো. সাইদুর রহমান (৩৭), পিতা- মো. মাহাবুর রহমান, গ্রাম- রুদ্রপুর, ডাকঘর- গোগা, থানা- শার্শা, জেলা- যশোর।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪ টার দিকে রুদ্রপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে মো. সাইদুর রহমানকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
মাদক কারবারি সাইদুর রহমান কে শার্শা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন।।...
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা...
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো....
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...