
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রেস ক্লাবের সভাপতি মোঃ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী।
কেক কেটে প্রেসক্লাবের ১৬ বছরে পদার্পণ করা হয়। পরে নাটোরের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবজমিন ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসহাক আলীর রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন,যুগ্ম সম্পাদক ফজলুল রহমান পলাশ, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু,অর্থ সম্পাদক জামিলুর রহমান,আসিরুল ইসলাম, শোভন আমিন,প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...