বিজিবি’র অভিযানে সাড়ে সাত লক্ষাধিক টাকার মদ ও পণ্য উদ্ধার

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 days আগে
ছবি- কালের বিবর্তন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে।

​আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—২ বোতল বিদেশী মদ, ৬১টি ভারতীয় শাড়ী, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৬৫,৫০০/- (সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত) টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

জিরো টলারেন্স নীতি বজায় রেখে সীমান্তে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর