
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি অভিনেত্রীর ওপর চড়াও হয়েছেন এবং তাঁর দিকে পানি ও ডিম ছুড়ে মেরেছেন।
তারা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে হেনস্তা করেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম। তিনি গণমাধ্যমকে জানান, এই ধরনের হেনস্তাকারীরা মূলত পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ও খুনিদের দালাল।
সারজিস আলম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের ভেতরে ও বাইরে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের সংস্কৃতি অঙ্গনের একজন প্রথিতযশা শিল্পীর ওপর এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরপশুদের মতো এই আচরণ প্রমাণ করে যে তারা দেশের স্বাধীনতা ও সংস্কৃতির শত্রু। তিনি অবিলম্বে ইতালিতে অবস্থানরত এই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এদিকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে যাওয়া একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক।
এর পেছনে ফ্যাসিস্ট শক্তির মদদ রয়েছে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষও সোচ্চার হয়েছেন এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...