
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরহস্তে দমন করা হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাহিনীকে একটি জনবান্ধব ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে চালিয়ে যাচ্ছে।
এর আগে ফ্যাসিস্ট শক্তিকে দমনে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন মহল থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর হুশিয়ারির পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...