
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
এই গুরুত্বপূর্ণ সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন উচ্চপর্যায়ের সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর বর্তমান সরকারের এই কূটনৈতিক উদ্যোগ দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবং বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে, যা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন।।...
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা...
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো....
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...