
ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারন মানুষকে সুরক্ষা দিতে দিতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনা কার্যক্রম জোরদার করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন। মশার বংশবিস্তার রোধে ইউনিয়নের বিভিন্ন বাজার, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ওর্য়াডে ওয়ার্ডে পরিষ্কার – পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, শুধু প্রশাসন বা জন প্রতিনিধিদের উদ্যেগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, প্রত্যেক পরিবার কে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। বোয়ালী ইউনিয়নের মানুষকে সচেতনা তৈরীর মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বৃষ্টিতে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অন্যতম প্রধান অন্যতম কারণ। বাড়ির আশেপাশের, ছাদে, পরিত্যক্ত পাএ, ডাবের খোসাসহ বিভিন্ন স্হানে জমে থাকা পানি নিয়মিমিত পরিষ্কার – পরিচ্ছন্ন করার আহবান জানান।
বোয়ালী ইউনিয়নের বোয়ালী বাজার, রঘুনাথপুর বাজার, নলূয়া বাজার, গোলয়া, কোন্দাঘাটা, পিপড়াসিট সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরির এ উদ্যেগে ইতিবাচক ভাবে দেখছেন স্হায়ীয়রা। ডেঙ্গু সচেতনতা স্হানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা। স্হানীয়দের প্রত্যাশা, সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এতে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি কমার পাশাপাশি ইউনিয়নের সার্বিক পরিবেশ ও আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।
নিজের বাড়ি পরিষ্কার রাখুন, আশপাশ পরিষ্কার রাখুন – ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...