কমলগঞ্জের লাউয়াছড়া থেকে সেগুন গাছ পাচার,তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: 5:48 pm , 8 September 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান’ থেকে রাতের আঁধারে বিশালা আকৃতির সেগুন গাছ কেটে পাচার করা হয়েছে। গাছ পাচারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল – কমলগঞ্জ সড়কের পাশ থেকে বিশালাকৃতির একটি সেগুন গাছ কেটে পাচার করে নিয়ে যায় পাচারকারী চক্র।

স্থানীয়দের অভিযোগ বন বিভাগের নজরদারি ও টহল জোরদার থাকা সত্ত্বেও কীভাবে মূল্যবান গাছ পাচার হয়েছে, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

গাছ পাচারের অভিযোগ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সাথে যোগাযোগ করা হলে তারা ‘ম্যানেজ’ বা যোগসাজশের বিষয়টি অস্বীকার করেন।

তার দাবি, পর্যাপ্ত জনবলের অভাব এবং উদ্যানের বিশাল আয়তনের কারণে মাঝে মাঝে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে গাছ কাটার অপচেষ্টা চালায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো.আবুল কালাম বলেন,গাছ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করবো, তদন্তে বন বিভাগের কেউ জড়িত থাকলেও তার রিুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য লিখুন