
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মা”দ’কে’র ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক মুক্ত সমাজগড়ার প্রত্যয়ে সরাইল থানার আয়োজনে মা’দক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সরাইল থানার সামনে থেকে এ মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন সরাইল সার্কেলের এ এসপি মো.জাহাঙ্গীর আলম সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.মনজুর কাদের ভূঁইয়া।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মাস্টার,উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো.নুর আলম,যুবদল নেতা মো. সাইফুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক,অভিভাবক,জন প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণ ও যুব সমাজ’কে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়।জনসচেতনতামূলক এই র্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...