• জাতীয় লিড নিউজ
  • শেখ হাসিনা-হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ চায় বাংলাদেশ

শেখ হাসিনা-হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ চায় বাংলাদেশ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সংগৃহীত ছবি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্প‌ন ত্বরা‌ন্বিত করতে দি‌ল্লি‌কে অনু‌রোধ করেছে বাংলাদেশ। একইস‌ঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারী‌দের প্রত্যার্প‌নেরও অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের স‌ঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষা‌তে এ বিষয়ে অনু‌রোধ করা হ‌য়।

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় দূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান।

মন্তব্য লিখুন

আরও খবর