
নাটোরের লালপুরের বিলমাড়ীয়া কলেজ মোড় যুব সম্প্রদায়ের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ( মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।)
সোমবার (৩১ আগস্ট) বাদ আছর বিলমাড়ীয়া কলেজ মাঠে আয়োজিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন আতাউর রহমান।
প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দিন, ছাত্রনেতা ফয়সাল আহমেদ প্রমুখ।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাঈফী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মহারাজপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মেহেদী হাসান।
প্রধান বক্তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, তাঁর মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, ভ্রাতৃত্ববোধ ও উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...