
লালপুর-বাগাতিপাড়ার কৃতিসন্তান, নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট ) উপজেলার মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠানের সভাপতি মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, প্রতিষ্ঠান প্রধান মো. সিমানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এমপি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের হাতে খাবার তুলে দেন ।
বিদ্যালয় প্রাঙ্গণে পিতার স্মরণে ‘ফজলুর রহমান পটল স্মৃতি বৃক্ষ’ রোপণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর স্মৃতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণের চেতনা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা