
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ সময় হামলাকারীরা সড়কের পাশে থাকা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক