
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোক প্রস্তাব উত্থাপনের পর চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
এর আগে নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেওয়া শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগের এই সময়ে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক