
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি বাংলাদেশের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম নাঈমুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রধান বক্তা ছিলেন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. মোকলেছুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ও শ্যামা প্রসাদ চক্রবর্তী।
সম্মেলনে ডা. মোহাম্মদ আবু হানিফকে সভাপতি এবং ডা. কমল দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নবীনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার বিকল্প নেই। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে আরও জনবান্ধব ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা ডা. মো. মোকলেছুর রহমান বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ও প্রসারে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক জ্ঞানচর্চা এবং রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সোসাইটি কাজ করে যাচ্ছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন সোসাইটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. আবু হানিফ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. কমল দেবনাথ, জেলা ধর্মীয় সম্পাদক ডা. মুফতি এরশাদুল ইসলাম, বিডি নিউজের সম্পাদক মাহবুব মোর্শেদ, প্রেসক্লাবের সদস্য মো. হেলাল উদ্দিন, ফাতেমাতুজ জোহরা ও ড. বিল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আব্দুল হাদী।
বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রোগীদের সেবার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...