কমলগঞ্জের কান্দিগাঁওয়ে ২৯ বছর ধরে ব্রীজ থাকলে ও রাস্তা নেই : মানুষের দূর্ভোগ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা ব্রীজটি হতে পারত উন্নয়ন ও সম্ভাবনার প্রতিক। কিন্তুুু আজ হয়ে উঠেছে অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার এক নীরব সাক্ষী। নির্মাণের প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ব্রীজটি আজও ব্যবহারহীন, কারণ এর সঙ্গে নেই কোনো সংযোগ সড়ক।

জানা যায় ,প্রায় ২৯ বছর আগে ছোট ছড়ার ওপর নির্মিত এই ব্রীজটি স্থানীয় মানুষের স্বপ্ন জাগিয়েছিল। আশা ছিল, এটি চালু হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও দূরত্ব। কিন্তু বাস্তবতা সেই স্বপ্নকে ধূলিসাৎ করেছে। ব্রীজের দুই পাশে মাটি ভরাট ও সড়ক নির্মাণ না হওয়ায় এটি আজও কার্যত অচল।

সরজমিনে দেখা যায়, ব্রীজে উঠতে হলে স্থানীয়দের ভরসা করতে হয় অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থার ওপর কখনও বাঁশের সাঁকো, কখনও উঁচু কোনো কাঠামো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ।

ব্রীজটি ব্যবহার যোগ্য হলে চারটি ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রামের হাজার হাজার মানুষ সরাসরি উপকৃত হতেন। শিক্ষা, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে যাতায়াত সহজ হতো। বর্তমানে বাধ্য হয়ে মানুষকে তিন থেকে চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সময়, বারর্তি অর্থ ব্যায় ও শ্রম বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত ব্রীজটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে এটি এখন উন্নয়নের প্রতিক না হয়ে অপচয়ের এক বাস্তব উদাহরণে পরিণত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল আজম জানান, ব্রীজটির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং দু”পাশে মাটি না থাকায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে আছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মন্তব্য লিখুন

আরও খবর