
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এমপি বলেন,প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন।
এমপি বলেন,‘গণমাধ্যম শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।
শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল।
সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?’এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া,উপজেলা জামায়াতের আমীর মাে.এনাম খান,সরাইল উপজেলা এনসিপি সভাপতি মো. মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদে’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, মাও. মইনুল ইসলাম খন্দকার প্রমুখ।
এমপি আরোও বলেন, ওনার বয়স হয়েছে। বাংলাদেশে যদি ফিরে না আসেন, তাহলে ওনার দলের ভবিষ্যৎ কী হবে এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসেরই বা কী হবে” তিনি বলেন,‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং তার পরিবার দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সবকিছু বিবেচনায় তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...