
লালপুরের ওয়ালিয়ায় নির্মাণাধীন ঘরের ভেতর থেকে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ( ২৯ আগস্ট) গভীর রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া মধ্যপড়া গ্রামের মৃত দেলু প্রামাণিকের ছেলে সোহরাব আলীর নির্মাণাধীন বিল্ডিং এ অভিযান চালিয়ে লালপুর থানা পুলিশ প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাব আলীকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক