
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে একশত পিচ ফজল, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, অর্জুন, জাম ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ।
সাপাহার উপজেলা পরিষদ চত্বরে রোপণের জন্য ২৬টি গাছের চারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের হাতে তুলে দেন আব্দুর রহিম। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোপণের জন্য ১৫টি, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ১২টি, মির্জাপুর দাখিল মাদ্রাসায় ১৫টি এবং গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।”
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা