নরসিংদী জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মাহবুবুর রহমান। সোমবার তিনি নরসিংদী জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেআনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানের পর নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃআবদুল্লাহ্-আল-ফারুক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে তার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাহবুবুর রহমানের যোগদানের মধ্য দিয়ে নরসিংদী জেলা পুলিশের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত