
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি নামক জায়গা থেকে এসব মাংস জব্দ করা হয়।
জানা যায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন।
এরই একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে।
এ তথ্য থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক