মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপি উদ্যোগে সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া মাদরাসা মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়ার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর" নেতৃত্বে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাও. জুহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত