আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদক বিরোধী যুব সমাজ’-এর উদ্যোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় ভানুগাছ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর রোড মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
সৈয়দ রুমন আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আসহাবুজ্জামান শাওন আহমেদুজ্জামান আলম, ভূঁইয়া রাজন রেজা,রাসেল আহমেদ, রাসেল হাসান বক্ত, খালেদ সাইফুল্লাহ ও মিল্লাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে ‘মাদক বিরোধী যুব সমাজ’ সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত