আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল অনুকূলে না আসার কষ্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেরা মিয়া (৭০) নামে এক পরাজিত প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মুত্যু বরণ করেন। নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২৯ আগষ্ট শনিবার উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্ব›িদ্ধতা করে পরাজিত হন।
রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে কিছুটা ব্যথা অনুভব করছিলেন।
রোববার সকাল ৮টায় যখন বাজারের উদ্দেশ্যে রওয়া হন তখন বাড়ি থেকে বের হবার পর ব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত তেরা মিয়ার নাতি ইসলাম মিয়া বলেন, রোববার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বের হলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। পরে আমরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর মৃত্যু বরণ করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে চিকৎসকরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত